মদ ও বিয়ার উদ্ধার

নরসিংদীর সাবেক পৌর চেয়ারম্যান আবুল হায়াত সরকারের মালিকানাধীন মেসার্স সরকার ট্রেডার্স থেকে ৩৩৬টি বিয়ারের ক্যান ও চারটি বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের দত্তপাড়া এলাকার ওই দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় আবুল হায়াতের ছেলে সাদেকুর রহমান সরকার (৩০) ও তাঁর সহযোগী দীপ মিয়াকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ক্রেতা সেজে বিয়ার ও মদসহ হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।