মদ ও বিয়ার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকা থেকে গত বুধবার রাতে নয় বোতল মদ ও ২৬৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সোহেল আমিন ওরফে জাবেদ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে। গতকাল দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, সোহেল আমিন বিদেশি মদ ও বিয়ারের ব্যবসায়ী। তিনি ঈদে জেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য চোরাই পথে এসব মদ ও বিয়ার এনেছেন। ডিবির পরিদর্শক (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় সোহেল আমিনের বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা হয়েছে।