মদ ও মোটর পার্টস জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বিজিবি দুটি অভিযান চালিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় মদ ও মোটর পার্টস জব্দ করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ভাতশালা ও টাউন শ্রীপুর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন জানান, সকালে দেবহাটা উপজেলার ভাতশালা স্লুইসগেট এবং কেওড়া বাগান এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তার মধ্য থেকে ২৫ বোতল বিদেশি মদ ও ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের মোটর পার্টস জব্দ করা হয়।