প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের বটতল নদীর ঘাট থেকে ৩ হাজার ৮৪০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। গত সোমবার রাতে এসব মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যবসায়ী বান্দরবান ও রাঙামাটি থেকে নদীপথে ট্রলারযোগে গোপনে এখানে দেশি মদ নিয়ে আসেন। এখান থেকে মদগুলো চট্টগ্রামসহ বিভিন্ন উপজেলায় সরবরাহ করে থাকেন। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।