প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার কেলিশহর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে গত শনিবার রাত আড়াইটার দিকে ১ হাজার ৬০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়ত উল্লাহ চৌধুরী জানান, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।