মদ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার লাউড়েরগড় এলাকার বারিকটিলা থেকে গত মঙ্গলবার ১৯০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। সুনামগঞ্জ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে লাউড়েরগড় বিওপির নায়েক সুবেদার ইমাম হোসেন নেতৃত্বে বিজিবির একটি টহল দল বারিক টিলা থেকে এই মদ জব্দ করে। বিজিবির সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।