মদ পান করায় ২৬ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় মদ পান করার অপরাধে ২৬ মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেআইনিভাবে মদ বিক্রির অপরাধে দোকানের চার কর্মচারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবদুল হাই বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উত্তর চৌকিরপাড় এলাকার অনুমোদিত একটি মদের দোকানে তাঁরা অভিযান চালান। এ সময় দোকানের ভেতর থেকে সরকারি অনুমোদন নেই, এমন ২৬ মাদকসেবীকে আটক করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নায়িরুজ্জামান খান তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। তিনি দোকানের চার কর্মচারীকে এক লাখ টাকা অর্থদণ্ড করেন।