মদ পান করে ব্যাংক কর্মকর্তার বাড়িতে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান ওরফে মাখনের (৪৫) বিরুদ্ধে শনিবার রাতে মদ পান করে এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওবায়দুল কবির ওই রাতেই সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওবায়দুল কবির জানান, পূর্বশত্রুতার জের ধরে শনিবার রাত আটটার দিকে মদ পান করে মাখন দুই সহযোগীকে নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এরপর পেট্রল ঢেলে একটি পাকা ঘরের বারান্দায় আগুন ধরিয়ে দেন। এ সময় প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলেন এবং মাখনকে আটক করেন।
ওবায়দুল কবির আরও বলেন, বিষয়টি থানায় জানালে রাত সাড়ে আটটার দিকে সদর থানার উপপরিদর্শক রহমত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মাখনকে মদ্যপ অবস্থায় আটক করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।