মদ পান করে মাতলামির দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গতকাল শুক্রবার রাতে মদ পান করে মাতলামি করার দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আকতার এ দণ্ডাদেশ দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, নেপাল চন্দ্র বর্মণ (২৮), সান চরণ সূত্রধর (৪৫) ও মো. এরশাদ (২৫)। তাঁদের প্রত্যেককে পাঁচ মাস করে বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার শিমুলাটি-শামুকজানি বাজার এলাকায় থেকে মাতাল অবস্থায় নেপাল, সান চরণ ও এরশাদকে আটক করে ভ্রাম্যমাণ টহল পুলিশ। এরপর তাঁদের ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আকতারের কাছে ওই তিন ব্যক্তি মদ পানের কথা স্বীকার করেন। তখন তাঁদের পাঁচ মাস করে বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।