মদ পানে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় মাত্রাতিরিক্ত মদ পানে গত শনিবার ফরহাদ হোসেন (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের বাসিন্দা। এর আগে গত ১৫ অক্টোবর একই গ্রামের অজিত কুমার নামের এক ব্যক্তি মদ খেয়ে মারা যান। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ফরহাদ শনিবার রাতে মাদারীগঞ্জ বাজার এলাকা থেকে অতিরিক্ত দেশি মদ খেয়ে বাড়িতে ফেরেন। গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।