মদনে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মদন পৌরসভা এলাকায় সর্বজনীন পূজামণ্ডপে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর ও কাঠামো বিকৃত করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার মদন গ্রামের সাধন কুমার দাসের বাড়িতে।
সাধন কুমার দাসের ছেলে সমীর কুমার দাস অভিযোগ করেন, গত বুধবার রাতে বিদ্যুৎ চলে গেলে কে বা কারা নির্মাণাধীন গণেশ প্রতিমার একটি কবজি ভেঙে ফেলে। তা ছাড়া কার্তিক প্রতিমার বাঁহাত ভেঙে দেওয়া হয়েছে এবং আঘাতের কারণে কার্তিকের বাহক ময়ূরের গলা নিচের দিকে ঝুলে পড়েছে।