মদপানে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত মদপানে বগুড়ার ধুনটের মাঠিকোড়া গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল লতিফ (৪৮)।
আব্দুল লতিফ সিএনজিচালিত অটোরিকশার চেইনমাস্টার হিসেবে কাজ করতেন। গতকাল সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লতিফ মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ১০টার দিকে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন লতিফ। স্বজনেরা তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর চারটার দিকে মারা যান লতিফ।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহম্মেদ বলেন, অতিরিক্ত মদপানের কারণে আব্দুল লতিফ হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমার চ্যাটার্জ্জী জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।