মদপানে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অধিক মদপানে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শাহ আলমের বাড়ি উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামে। গত সোমবার তিনি উপজেলার চুন্টা ইউনিয়নের মধ্যপাড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে যান। রাতে অধিক পরিমাণে মদপান করে বাড়ির আশপাশে মাতলামো করতে থাকেন। পরের দিন বিকেলে শ্বশুরবাড়ির পাশের পুকুর থেকে গ্রামবাসী তাঁর লাশ উদ্ধার করেন। সরাইল থানার উপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অধিক মদপানে তাঁর মৃত্যু হয়েছে।