মদপানের পর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে চোলাই মদপানের পর ডোমিনিক গমেজ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামটিতে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে বিক্রি ও সেবন চলছে। গত মঙ্গলবার রাতে ডোমিনিক গমেজ ও বিপ্লব রোজারিও (২৫) নিজের বাড়িতে বসে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন। রাতে পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে গতকাল ভোরে ডোনিমিক মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।