প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে ৭৫ হাজার লিটার চোলাই মদসহ জসীম মৃধা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব। গত মঙ্গলবার রাতে র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে জসীমকে আটক করেন। র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. জসিম জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে জসিম মৃধাকে প্লাস্টিকের ড্রামবোঝাই চোলাই মদসহ আটক করা হয়। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মো. মইন উদ্দিন খন্দকার তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চোলাই মদ ধ্বংস করা হয়।