মদসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত রোববার রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়। আটক দুজন হলেন চট্টগ্রামের রাউজানের সরওয়ার জামাল ও বরিশালের বাকেরগঞ্জের মো. সুমন। নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোকতার হোসেন বলেন, আসামিরা পেশাদার মাদক বিক্রেতা। পাবর্ত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মাদক এনে তারা নগরে বিক্রি করত। এ ঘটনায় মামলা হয়েছে।