মদসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ৬০ বোতল চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত আটটার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব দেবাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদৌস জানান, বুধবার রাতে মাদক ব্যবসায়ী নুরুল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বোতল চোলাই মদসহ মাদক ব্যবসায়ী নুরুল আমিন, তাঁর স্ত্রী শাহিদা আক্তার ও ইয়াছিন আরাফাতকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি|