মদসহ উত্তর কোরীয় নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁ থেকে গত বৃহস্পতিবার রাতে মদ ও যৌন উত্তেজক বড়িসহ উত্তর কোরিয়ান এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তাঁর নাম রায়াং সান হয়া। এদিকে, গতকাল শুক্রবার পূর্ব রামপুরায় সাড়ে ১২ হাজার ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে বনানীর ২৭ নম্বর সড়কে পিয়ং ইয়ং রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৯৪ ক্যান বিয়ার, ১০ বোতল হুইস্কি ও ২১০টি যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়। ওই রেস্তোরাঁয় অবৈধভাবে এসব বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে রেস্তোরাঁটি পরিচালনার সঙ্গে যুক্ত রায়াং সানকে আটক করা হয়।
এদিকে গতকাল সকালে পূর্ব রামপুরা থেকে সাড়ে ১২ হাজার ইয়াবা বড়িসহ জরিনা বেগম (৩০) নামে এক নারীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।