মদসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সাঁওতালপাড়া এলাকা থেকে ফেনসিডিল ও ভারতীয় মদসহ সুখী চাকমা (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি সূত্র জানায়, গতকাল ডিবির ওসি সামসুউদ্দিন ভূইয়ার নেতৃত্বে সাঁওতালপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খাটের নিচ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বর বলেন, সুখী চাকমাকে এর আগেও কয়েক দফা গাঁজা, মদসহ আটক করা হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে তিনি আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি জানান, সুখীকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।