মদসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের হলুদিয়া এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ রব্বান খান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ডেওডাঙ্গা গ্রামে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, মাদক ব্যবসায়ী রব্বানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি