প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমি এলাকায় বিদেশি মদসহ মো. সাবের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নেভাল একাডেমি এলাকার একটি দোকানঘরে অভিযান চালিয়ে সাবেরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৪৪ ক্যান বিদেশি বিয়ার ও ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মো. সাবের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া এলাকার মৃত ফজল আহাম্মদের ছেলে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|