মদসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার ছদাহা ইউনিয়নের কাজীরপাড়ার মো. আলী হোসেন (৩২) ও মোহাম্মদ সেলিম (২৮)। গত বুধবার রাতে উপজেলার হলুদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই দুজনকে চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।