মদসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বৃহস্পতিবার ৫৪ লিটার মদসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী রেখা দেবী চাকমা (৩০), তুংগোভূতি চাকমা (৪৫) ও নাক্কো চাকমার (৩৫) ব্যাগ তল্লাশি করে ৫৪ লিটার মদ উদ্ধার করা হয়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে খাগড়াছড়ি জেলহাজতে পাঠানো হয়েছে।