প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ৩১ লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. ইলিয়াছ, সরাফত আলী, মো. দিদার ও আবদুস শুক্কুর। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।