মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মাইক্রোবাসে মদ পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গত বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের নিয়ামত সড়ক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন। এঁরা হলেন নিয়ামত সড়ক এলাকার বাসিন্দা রতন বাঁশফোঁড় (৪০) ও ভোড়া এলাকার বাসিন্দা স্বপন (৩৭)। গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়ামত সড়ক এলাকায় টহল জোরদার করেন। পরে মদবাহী মাইক্রোবাসটির গতিরোধ করে তল্লাশি চালান তাঁরা। এ সময় ওই গাড়ি থেকে ৪৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসের চালক রহমত আলী কৌশলে পালিয়ে যান।