প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীহাট মহল্লায় গত মঙ্গলবার চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, রাতে অভিযান চালিয়ে কাজীহাট মহল্লার একটি গুদামঘরে ওই মদ কারখানার সন্ধান পাওয়া যায়। এ গুদামঘর ভাড়া নিয়ে রহমত আলী ওরফে ছোটু (৫০) দীর্ঘদিন ধরে মদ তৈরি করছিলেন। এ সময় রহমত আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁর নামে থানায় একাধিক মামলা রয়েছে। রহমতকে কারাগারে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।