মদ পান করার পর চারজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আজ মঙ্গলবার সকালে মদ পান করার পর চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা, ওই মদ বিষাক্ত ছিল এবং এর ক্রিয়ায় ওই চারজন মারা যান। একই মদ পান করার পর অসুস্থ হওয়া আরও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন মিঠু নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায়। মিঠুর বিরুদ্ধে এলাকায় মদ বিক্রির অভিযোগ রয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন রংপুর শহরের তাজহাট বিহারিপাড়ার বাসিন্দা দুই ভাই নাসিম (৪০) ও মনু (৩৫), একই এলাকার গফুর (৩০) এবং বালাকারি ভদ্রপাড়ার বাসিন্দা আজমেরি (৩৫)।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, বিষাক্ত কিছু পান করার পর বিষক্রিয়ায় এঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।