মধুখালীতে ১৮টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলার খোদাবাসপুর গ্রামের রফিকউদ্দিন শেখের বাগান থেকে ১৮টি মেহগনি ও সেগুন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর ফলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত রোববার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে।
রফিকউদ্দিন শেখ বলেন, ‘আমার বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে বৈকুণ্ঠপুর বাঁওড়ের কাছে বাগানটি। সোমবার ওই এলাকার লোকদের কাছে খবর পেয়ে গিয়ে দেখি, বাগানের ১৬টি মেহগনি ও ২টি সেগুন গাছ করাত দিয়ে কেটে ফেলা হয়েছে। গাছগুলো পাঁচ বছর আগে রোপণ করা। ১৮টি গাছ কেটে ফেলা ছাড়াও গত বছর রোপণ করা ছয়টি গাছের মাথার অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে আমার বাড়িসংলগ্ন ২৫ শতক জমি নিয়ে এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে মামলা চলছিল। গত ১৬ মে
আদালত আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছেন। গাছ কাটার সঙ্গে মামলায় হেরে যাওয়া ব্যক্তিদের যোগসাজশ থাকতে পারে।’