মধুমতী নদীতে প্রকৌশলীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের মরদেহ মধুমতী নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চর জাজিরা এলাকায় নদীর ঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলীনূর হোসেন প্রথম আলোকে বলেন, মো. দেলোয়ার হোসেন নড়াইল গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী পদে চাকরি করতেন।
নড়াইল গণপূর্ত বিভাগের অফিস সহকারী মো. হাবিবুর রহমান জানান, ‘স্যার ২৫ এপ্রিল রাতে ঈগল পরিবহনের এসি বাসে করে ঢাকার মহম্মদপুরের বাসায় যাচ্ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে আমরা অফিসের কয়েকজন কাশিয়ানী থানায় এসেছি।’