মধ্য পীরেরবাগে অভিযান, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের মধ্য পীরেরবাগের ৮৫/৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে ৫০টি ককটেল উদ্ধার ও দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর থেকে এই অভিযান শুরু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আটক দুজন হলেন আবদুর রহিম (২১) ও শফিউদ্দিন (২০)। এঁদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাহবুব হোসেন বলেন, এখনো মামলা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন আছেন। আটক দুজনের কাছ থেকে তথ্য নিয়ে আরও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।