মধ্যরাতে ছাত্রী লাঞ্ছিত, তিন ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রদের দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন এক ছাত্রী। এ ঘটনায় তিন ছাত্রকে ধরে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা হলেন: রাতুল হাসান, আমিরুল ইসলাম ও নাজমুস সাকিব। তিনজনই অমর একুশে হলে থাকেন।
গত মঙ্গলবার রাত দেড়টার দিকে লাঞ্ছনার ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার ওই ছাত্রী ও প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই ছাত্রী এক প্রবাসী বন্ধুসহ তিনজন টিএসতিতে আড্ডা দিচ্ছিলেন। ওই ছাত্রী বেগম রোকেয়া হলে থাকেন। রাত গভীর হওয়ায় তাঁদের টিএসসি থেকে চলে যাওয়ার নির্দেশ দেন টহলে থাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর। এরপর তাঁরা বাংলা একাডেমির রাস্তা ধরে চলতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর তাঁদের পথ আটকান অমর একুশে হলের কয়েকজন ছাত্র। তাঁদের উদ্দেশ করে ছাত্ররা নানান প্রশ্ন করতে থাকেন। ওই ছাত্রীর অভিযোগ, একপর্যায়ে ওই ছাত্ররা তাঁদের লাঞ্ছিত করেন।