প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কাজীরবাজার সেতু এলাকায় গত সোমবার মধ্যরাতে দুই পক্ষের বচসায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষকে পাল্টাপাল্টি ধাওয়া করে। ভাঙচুর হয় একটি দোকানসহ দুটি স্থাপনা। রাত প্রায় ১২টার দিকে চলে এ অবস্থা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষ শান্ত হয়। কাজীরবাজারে নির্মাণাধীন সেতুর নিচে জুয়া খেলায় বসে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষ এ ঘটনা ঘটায়। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, ঘটনার সূত্রপাত জুয়া খেলা নিয়ে বলে স্থানীয়ভাবে জানা গেছে।