মনজিল মোরসেদকে চিঠি পাঠিয়ে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে এ চিঠি পাওয়ার পর তিনি রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিউমার্কেট থানার পুলিশ বলেছে, গতকাল সকালে আইনজীবী মনজিল মোরসেদের পরিবারের সদস্যরা মিরপুর রোডে তাঁদের বাসার সামনে একটি খাম পান। খাম খুলে ভেতরে একটি চিঠি দেখেন। ওই চিঠিতে লেখা রয়েছে, ‘হারাম উপার্জনের সময় শেষ, দিন গণনা শুরু কর।’ কাগজটির নিচে লেখা আছে, আনসারুল্লাহ বাংলা টিম।
নিউমার্কেট থানার ওসি আরাফাতুল ইসলাম বলেন, পুলিশ আগে থেকেই মনজিল মোরসেদের বাসায় নিরাপত্তা দিয়ে আসছে। এ ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়।