মনপুরায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকোতিয়া এলাকায় মেঘনা নদীর চর থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি এমভি কর্ণফুলীর নিখোঁজ ছয়জনের কারও হতে পারে বলে পুলিশ ধারণা করছে। খবর পেয়ে লক্ষ্মীপুরের কমলনগর থানার পুলিশ মনপুরায় গেছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মেঘনা নদীর দুর্গম দক্ষিণ সাকোতিয়া এলাকায় একটি চরে লাশটি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। পরে মনপুরা থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি জানান, এটি ৩০-৩৫ বছর বয়সী কোনো ব্যক্তির লাশ। তাঁর গায়ে সাদা গেঞ্জি পরা। মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।