মনোনয়নপত্র প্রত্যাহারের পর হামলার শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন জাহানারা বেগম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ সোমবার মনোনয়ন প্রত্যাহারের পর তাঁর ওপর হামলার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উপজেলার মৌরাট ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় হাবিবুর রহমান প্রামাণিককে। সাবেক চেয়ারম্যান শওকত হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর জাহানারা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। জাহানারা আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর পরপরই তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
জাহানারা বেগমের অভিযোগ, সন্ধ্যায় জীবননালা গ্রামে তাঁর বাড়িতে হাবিবুর রহমান প্রামাণিকের সমর্থকেরা হামলা চালিয়েছে। এ সময় তাঁর পায়ে ও শরীরে লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ছাড়া বাড়ির টিনের প্রাচীরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত বলেন, পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে।