মনোহরদীতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী পৌরসভার হারদিয়া এলাকায় সবুজ মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ, ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত রাতে সীমানাপ্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢোকে। পরে ফটক ও দরজা ভেঙে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে গয়না, মুঠোফোন, মোটরসাইকেল, ল্যাপটপসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় চিৎকার করলে সবুজ, তাঁর স্ত্রী ও দুই বোনকে মারধর করে ডাকাতেরা। নরসিংদী প্রতিনিধি।