মনোহরদীতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। রামপুর এলাকায় অবস্থিত নিখিল চক্রবর্তী (৪০) ও রণজিৎ দাসের (৪২)ðবাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই বাড়ি থেকে প্রায় ১৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত প্রথমে নিখিল চক্রবর্তীর বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে নগদ টাকাপয়সা না পেয়ে নিখিলের স্ত্রীর কিছু স্বর্ণের জিনিস নিয়ে যায়। পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে ডাকাতেরা নিখিলের স্ত্রী রেবা চক্রবর্তী (৩৫) ও ছোট মেয়ে অপু চক্রবর্তীকে (১৮) পিটিয়ে আহত করে।
একই সময়ে রামপুর গ্রামের রণজিৎ দাসের বাড়িতেও হানা দেয় ডাকাতেরা। সেখানেও রণজিৎ দাস, তাঁর স্ত্রী শিপ্রা দাস (৩৭) ও মেয়ে স্বর্ণা দাসকে (১৭) পিটিয়ে আহত করে ৫ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মোট ১২ হাজার টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা।
নিখিলের বড় ভাই অনিল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমরা আর্থিকভাবে সচ্ছল নই, এ জন্য ডাকাতেরা আমার ভাইয়ের বউ ও ভাতিজিকে অনেক মারধর করেছে। ডাকাতের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি।’