মন্ত্রীর গাড়িতে হামলার মামলায় সাবেক জামায়াত নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যা মামলায় আবু হেলাল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে জেলা শহরের আনন্দ বাবুর পুল এলাকায় নীলসাগর ক্যাডেট একাডেমির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবু হেলাল জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা জামায়াতের সাবেক আমির। বর্তমানে তিনি চাঁদের হাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় চার আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হন। এ ঘটনায় মামলা হয়। মামলার অন্যতম আসামি হলেন আবু হেলাল। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।