মন্ত্রীর নম্বর থেকে ফোন, সচিব পরিচয়ে টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের মুঠোফোন নম্বর থেকে নরসিংদী সদর উপজেলার ১৪ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে ফোন দিয়ে ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে ফোন দিতে বলা হয়। সেখানে ফোন দিলে ঈদুল আজহা উপলক্ষে ৩০ হাজার করে টাকা দাবি করা হয়।
প্রযুক্তি ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে এভাবে প্রতারণার চেষ্টা করে একটি চক্র। তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি। পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মনির হোসেন বলেন, সম্ভবত একটি প্রতারক চক্র প্রযুক্তি ব্যবহার করে এটি করেছে। এটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল দুপুর ১২টা থেকে একটার মধ্যে সদর উপজেলার ১৪ জন ইউপি চেয়ারম্যানকে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলামের মুঠোফোন নম্বর থেকে তাঁর এপিএস মনির হোসেন পরিচয় দিয়ে একটি মুঠোফোন নম্বর দিয়ে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সফি কামালের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ওই নম্বরে চেয়ারম্যানরা ফোন দিলে জানানো হয়, ঈদ উপলক্ষে ৪০ মেট্রিক টন চালের একটি বিশেষ বরাদ্দ রয়েছে। সেটা পাস করতে এক-তৃতীয়াংশ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এতে চেয়ারম্যানরা বিব্রত বোধ করেন। পরে কেউ কেউ এপিএস মনিরের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করলে ঘটনাটি তিনি জানেন না বলে জানান।