প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহন থানার পাশে শ্রীদাম কর্মকারের বাড়ির মনসা মন্দিরের তালা ভেঙে গত শনিবার দিবাগত রাতে বহু বছরের পুরোনো সোনার মূর্তিসহ মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। শ্রীদাম কর্মকার বলেন, মন্দিরে সোনার একটি মনসা মূর্তিসহ পাঁচ-ছয়টি মূর্তি ছিল। এ ছাড়া পিতলের হাতি, কাঁসার থালা-বাসন, প্রদীপসহ বিভিন্ন মূল্যবান মালামাল ছিল। রাতে চোরেরা তালা ভেঙে সব নিয়ে যায়। সকালে বাড়ির লোকজন এ অবস্থা দেখে পুলিশে খবর দেন। লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম, থানার ওসি আকতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।