প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি শ্মশানের কালীমন্দিরের তালা ভেঙে প্রতিমা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। শ্মশান ও কালীমন্দির কমিটির সভাপতি অমল দাস বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় পূজারিরা উপজেলার বিজয়নগর এলাকার কালীমন্দিরে পূজা শেষে তালা দিয়ে চলে যান। গতকাল বুধবার সকালে তাঁরা মন্দিরে গিয়ে দরজার তালা ভাঙা দেখেন। এরপর ভেতরে গিয়ে দেখা যায়, প্রতিমার গলার স্বর্ণের হারসহ নোলক, ঝুমকা, নূপুর নেই। দানবাক্সও ভাঙা। আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।