মন্দিরে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি কামারপাড়া গ্রামে রাধাকৃষ্ণ মন্দিরে চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। ওই মন্দিরের পূজারি প্রিয়নাথ কর্মকার বলেন, এটি শত বছরের একটি পারিবারিক মন্দির। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মন্দিরে পূজা-অর্চনা করে দরজায় তালা দিয়ে বাড়িতে যান তিনি। এরপর গতকাল শুক্রবার সকালে মন্দিরে এসে দেখেন তালা ভাঙা। মন্দিরে প্রবেশ করে দেখেন পিতলের রাধা কৃষ্ণের দুটি মূর্তি, ওই মূর্তিতে থাকা দুই ভরি স্বর্ণ ও দুই ভরি রুপার অলংকার, এক কেজি ওজনের শালগম শিলা পাথর, কষ্টিপাথর দুটি, শঙ্খ একটি, কাঁসরঘণ্টা একটি, ধর্মগ্রন্থ পাঁচটি চুরি হয়েছে।