প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগরে মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে বাঘড়া বাসুদেব জিউর বিগ্রহ মন্দিরে তালা ভেঙে মালামাল লুট করে দুর্বৃত্তরা। মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধীর রাজবংশী বলেন, বুধবার দিনব্যাপী মনসা পূজা চলছিল। রাতে মন্দিরে তালা দিয়ে নিজ ঘরে চলে যান পুরোহিত। এরপর চোরের দল মন্দিরের তালা ভেঙে টাকা, মন্দিরে ব্যবহৃত স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সাইফুল ইসলাম বলেন, মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।