মন্দিরে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী এলাকায় গত শনিবার রাতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দরজা ভেঙে মন্দিরের ভেতরে ঢোকে। এরপর মন্দিরে থাকা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমরেশ কুমার পাল বলেন, সকালে চুরির ঘটনাটি জানার পর বিষয়টি থানার পুলিশকে জানানো হয়েছে। সদর থানার ওসি হাবিবুল্লাহ বলেন, এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ মামলা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।