মন্দিরে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষ্ণ মন্দিরের পুরোহিতকে পিটিয়ে আহত করে, হাত-পা ও চোখ বেঁধে মন্দিরে পিতলের বিগ্রহসহ মূর্তির শরীর থেকে স্বর্ণালংকার, মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী কৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে। কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শান্তি ভূষণ সাহা জানান, ডাকাতেরা পুরোহিতের থাকার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তনয় গোস্বামীকে (৩৫) জিম্মি করে চাবি ছিনিয়ে নেয়। পরে মন্দিরের ভেতর থেকে বড় আকৃতির তিনটি পিতলের গোপাল বিগ্রহ, সোনার গয়না, কাঁসার বিভিন্ন তৈজসপত্র, একটি মুঠোফোন ও টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। পরে পূজারির চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁর হাত-পা ও চোখের বাঁধন খুলে দেন।