প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের উপরবাজার এলাকার রাধাবল্লব মন্দিরে শুক্রবার রাতে দুর্বৃত্তরা রাধা-কৃষ্ণের চারটি প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। মন্দির কমিটির সভাপতি জীতেন প্রামাণিক বলেন, শুক্রবার সন্ধ্যাকালীন পূজা শেষে মন্দিরের প্রধান ফটক বন্ধ করে পুরোহিতরা চলে যান। গতকাল শনিবার তাঁরা মন্দিরের দোতলার ঘরে প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রতিমাগুলো দোলযাত্রার সময় ব্যবহার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।