প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের পণ্ডিতবাড়ি মন্দির থেকে দুটি বিগ্রহ মূর্তি চুরি হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ও পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। পূজা উদ্যাপন পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর সাহা বলেন, রাতে মন্দিরের দরজা ভেঙে অষ্টধাতুর দুটি বিগ্রহ মূর্তি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। গতকাল সকালে এ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ ও র্যা ব ঘটনাস্থল পরিদর্শন করে।