ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন খাতের টাকা আত্মসাতের অভিযোগে কার্যালয়ের প্রধান সহকারী আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। গত দেড় বছরে আবুল কাশেম ৪২ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি ধরা পড়ে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গত দেড় বছর ধরে আবুল কাশেম পুলিশ সুপারের ব্যক্তিগত এখতিয়ারভুক্ত কিছু তহবিল ও বিভিন্ন সময়ের নিলামের টাকা আত্মসাৎ করে আসছিলেন। সম্প্রতি বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানতে পারেন।