ময়মনসিংহে মন্দিরে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের জুবলি ঘাট এলাকায় অবস্থিত সিদ্বেশ্বরী কালি মন্দিরের দুটি প্রতিমার গায়ের স্বর্ণালংকার ও মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
মন্দির কমিটি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের একটি কালী প্রতিমা ও একটি রাধা গোবিন্দ প্রতিমার গা থেকে সোনার চেইন, টিকলি ও নূপুরসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।
চুরি যাওয়া স্বর্ণালংকারের দাম ৯০ হাজার টাকা বলে জানিয়েছে মন্দির কমিটি। এ ছাড়া চোরেরা মন্দিরের দানবাক্সের তালা ভেঙে তিন হাজার থেকে চার হাজার টাকাও নিয়ে যায়।
গতকাল শুক্রবার মন্দির কমিটির সভাপতি অবনী ভূষণ বসাক বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।