প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গতকাল সোমবার অজ্ঞাত দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল মিয়া বলেন, বিকেল পাঁচটার দিকে হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। পরে সন্ধ্যায় হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক হোস্টেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। এই দুজন ভবঘুরে ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।